আগামী ২৫শে সেপ্টেম্বর ২০২৬ইং শুক্রবার সকাল ১১ ঘটিকায় সম্পূর্ণ দেশের সাথে সংগতি রেখে একই সময়ে, একই সুরে বিহাড়া সরস্বতী বিদ্যা নিকেতনের ব্যবস্থাপনায় বিহাড়া বাজার শেডে সমবেত ভাবে সম্পূর্ণ বন্দেমাতরম্ গায়নের আয়োজন করা হইয়াছে। সকাল ৯ ঘটিকায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। দেশপ্রেমের উজ্জ্বল নিদর্শন হিসেবে এই অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্য মণ্ডিত করে তুলতে বন্দেমাতরম সার্ধশত বর্ষ উদযাপন সমিতির পক্ষ থেকে সবইকে নির্দিষ্ট সময়ে বিহাড়া বাজার শেডে উপস্থিতি থাকার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।