স্কুল ম্যানেজমেন্ট কমিটির দখল নিয়ে বাম জমানা থেকে তৃণমূল সরকারের আমল পর্যন্ত গোলমাল লেগেই থাকত। ম্যানেজিং কমিটির মাথায় গিয়ে এতদিন বসতেন এলাকার বিধায়ক থেকে স্থানীয় মাতব্বররাই। অনেক সময়েই নানা অভিযোগে বিদ্ধ হতে হতো ম্যানেজিং কমিটিগুলিকে। এই কমিটির মাথাদের বিরুদ্ধে স্কুলের তহবিল তছরুপ করা থেকে নানা অভিযোগ উঠেছে অতীতে। এমনকী রাজনৈতিক প্রচারের জন্যও স্কুলকে ব্যবহার করার অভিযোগ রয়েছে। কিন্তু বর্তমান রাজ্য সরকার সেই একই পথে পা দিতে চায় না বলে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার বিকাশ ভবনে তিনি ঘোষণা করেন, এবার থেকে স্কুলের ম্যানেজিং কমিটিতে পড়ুয়াদের অভিভাবকদেরই চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান করা হবে। এ জন্য প্রয়োজনীয় আইন তৈরি করতে বিধানসভায় বিল আনা হবে বলেও জানান শুভেন্দু।
#westbengalnews24 #BreakingNews #SubhenduAdhikari