ইসলামপুর মহকুমা আদালতের ল' ক্লার্ক মহম্মদ খাদেমুল হক প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে আইনজীবী মহল ও আদালত চত্বরে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার ইসলামপুর বার অ্যাসোসিয়েশন এবং ল' ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার (১৬/০৭/২৬) দুপুর ২টায় চোপড়া ব্লকের লক্ষ্মীপুরের গঞ্জাবাড়ি এলাকায় তাঁর জানাজার নমাজ অনুষ্ঠিত হবে।