বেতন বৃদ্ধির ঘোষণায় খুশির হাওয়া! উপকৃত সিভিক, গ্রিন ও ভিলেজ পুলিশরা
রাজ্যের সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশদের মাসিক পারিশ্রমিক ২,০০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। রাজ্যের প্রথম বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।
বাজেট ঘোষণায় জানানো হয়েছে, আগামী আগস্ট ২০২৬ মাস থেকে বর্ধিত হারে পারিশ্রমিক কার্যকর হবে। ফলে রাজ্যের হাজার হাজার সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড ও গ্রিন পুলিশরা এই সুবিধা পাবেন।
সরকারের দাবি, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কাজে এই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিবেচনা করেই তাদের মাসিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগস্ট মাস থেকেই কর্মীদের অ্যাকাউন্টে অতিরিক্ত ২,০০০ টাকা করে জমা পড়বে।
এই ঘোষণার পর সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে।
#bangladarshan #MurshidabadNews #WestBengalNews #news #Banglanews #BJPGovernment #BJPNEWS #CV #VP #police