শান্তিনগরে দিনদুপুরে চুরি, সিসিটিভিতে দুষ্কৃতী শান্তিনগরে দুপুরে চুরির ঘটনা। বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে লকার থেকে টাকা নিয়ে চম্পট দুষ্কৃতী। আজ দুপুরে এই ঘটনা ঘটে। বাড়ির মালিক ফিরে এসে দেখেন ঘরের তালা ভাঙা, সবকিছু এলোমেলো। লকার ভেঙে প্রায় ১০ হাজার টাকা চুরি হয়েছে। সিসিটিভিতে এক যুবকের ছবি ধরা পড়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।