সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকার লাভলী মৈত্রের নেতৃত্বে রাজপুর সোনারপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার ভোট রক্ষা শিবিরের সহায়তা কেন্দ্র খোলা হয়। এই সহায়তা কেন্দ্র থেকে এলাকার ভোটারদের এস আই আর সংক্রান্ত বিষয় নিয়ে যাবতীয় তথ্য এবং এস আই আর এর ফরম ফিলাপ করে সহযোগিতা করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।