রায়গঞ্জ: 'আপনার পোস্টালে ভোট হয়ে গেছে' ভোট দিতে গিয়ে এমন শুনে ক্ষিপ্ত বাহিনের বাসিন্দারা, বুথে তালা দিয়ে বিক্ষোভ
'আপনার পোস্টালে ভোট হয়ে গেছে' ভোট দিতে গিয়ে এমন শুনে ক্ষিপ্ত বাহিনের বাসিন্দারা, বুথে তালা দিয়ে বিক্ষোভ। বৃহস্পতিবার বিকালে এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের বাহিনে৷ রায়গঞ্জ বিধানসভার ২৩ নাম্বার বুথে এমন অভিযোগ করেন অন্তত ৮ জন মানুষ। তাদের দাবী তারা ভোট দিতে গেলে তাদের বলা হচ্ছে তাদের ভোট পোস্টাল ভোটে হয়ে গেছে। এই কথাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী৷ পরে তাদের টেন্ডার ভোট দেওয়ার ব্যবস্থা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে প্রশাসন।