গত শুক্রবার মেমারির পাল্লা ক্যাম্পের উদয় সংঘের মাঠে বিজেপি সভা করে একের পর এক তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও স্থানীয় নেতাদের ব্যক্তিগত আক্রমণ করে এস আই আর, অনুপ্রবেশ ও শরনার্থীদের নিয়ে নানা কথা বলে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকালে সেই মাঠেই পাল্টা সভা করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস।