রবিবার দিন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল সিউড়ির সার্কিট হাউসে। আর সেই বৈঠক শেষেই সাংবাদিকদের মুখোমুখি হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখ। আর সেখানেই তিনি বললেন সার্কিট হাউসে বৈঠক কেন কনভেনার কে জিজ্ঞেস করুন, আমি কনভেনার নয়।