বাঁকুড়া জেলা পুলিশের উদ্যেগে ও শালতোড়া থানার পক্ষ থেকে ২৬ শে জুন ২০২৬
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে শালতোড়া থানার সচেতনতা র্যালি, মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা পুলিশের
আজ, ২৬শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শালতোড়া থানার উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
শালতোড়া থানা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই সচেতনতা র্যালি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল মাদক বিরোধী বিভিন্ন বার্তাসম্বলিত ব্যানার ও ফেস্টুন। স্লোগানের মাধ্যমে সকলকে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শালতোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) মনোরঞ্জন নাগ। এছাড়াও উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা। সকলেই একসঙ্গে র্যালিতে অংশ নিয়ে সাধারণ মানুষের কাছে মাদক বিরোধী সচেতনতার বার্তা পৌঁছে দেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার এবং সমাজের ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। তাই মাদককে “না” বলার পাশাপাশি যুব সমাজকে খেলাধুলা, শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানানো হয়।
শালতোড়া থানার এই উদ্যোগকে স্বাগত জানান এলাকার সাধারণ মানুষ। তাঁদের মতে, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে সমাজে মাদকাসক্তি অনেকটাই কমানো সম্ভব হবে।
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে শালতোড়া থানার এই সচেতনতা র্যালির মূল বার্তা ছিল—
“মাদককে না বলুন, সুস্থ জীবনকে হ্যাঁ বলুন। মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি।”
বি:দ্র:- ১ম ছবি AI
Saltora, Bankura | Jun 26, 2026