রায়গঞ্জ: রায়গঞ্জ সরকারি বাসস্ট্যান্ডে বাসে ওঠার সময় পকেটমারি, মোবাইল খোয়ালেন চাঁচোলের বাসিন্দা যাত্রী
রায়গঞ্জের সরকারি বাসস্ট্যান্ডে বাসে ওঠার সময় মোবাইল চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়ায় সোমবার। মালদার চাঁচোলের বাসিন্দা অমল ঘোষ জানান, করণদিঘি যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠার মুহূর্তে বুক পকেট থেকে তার মোবাইল চুরি হয়। চিৎকার করে বিষয়টি জানালে সাময়িক রিং হলেও পরে মোবাইল বন্ধ হয়ে যায়। আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এমন ঘটনায় সমস্যায় পড়ে তিনি রায়গঞ্জ থানার দারস্থ হন।