ইটাহার: ইটাহারের রাহোই গ্রামে বাড়ি লাগোয়া বিনা নদীর ধার থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক নাবালিকা, চলছে বিনা নদীতে তল্লাশি
বিনা নদীতে তলিয়ে গেল এক মানসিক ভারসাম্যহীন নাবালিকা। শনিবার বিকেল পর্যন্ত খোঁজ মেলেনি নিখোঁজ নাবালিকার। শনিবার সকাল থেকে বিনা নদীতে নাবালিকার খোঁজ চালাচ্ছে প্রশাসন। নিখোঁজ নাবালিকার নাম জাহানারা খাতুন(১৫)। বাড়ি ইটাহারের রাহোই গ্রামে। নাবালিকার পরিজন ইটাহার থানায় নিখোঁজের অভিযোগ জানিয়েছেন। জানা গিয়েছে, জাহানারা শুক্রবার বিকেলের পর বাড়ি লাগোয়া বিনা নদীর পার থেকে নিখোঁজ হয়ে যায়। বর্তমানে সিভিল ডিফেন্স কর্মীরা বিনা নদীতে স্পিটবোটের সাহায্যে তল্লাশি চালাচ্ছে।