মানবাজার ২: সদ্য বিধায়ক হয়েই বারি হাসপাতালের পরিষেবা দেখতে পৌঁছালেন লবসেন বাস্কে
সদ্য হয়েছেন বিধায়ক,আর এরেই মধ্যে একেবারে মাঠে নেমে পড়েছেন বান্দোয়ান বিধানসভার সদ্য নবনির্বাচিত বিধায়ক লবসেন বাস্কে। বান্দোয়ান বিধানসভা এলাকার স্বাস্থ্য ব্যাবস্থার হালহকিকত এর খবর নিতে একেবারে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলিতে আচমকাই পরিদর্শনে যাচ্ছেন লবসেন। বৃহস্পতিবার বেলা ২ টা নাগাদ মানবাজার-২ নং ব্লকে বারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।