জয়পুর: জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে জয়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে সচেতনতা প্রচার কর্মসূচি ব্লকের বিভিন্ন এলাকায়
Jaipur, Purulia | May 16, 2026 জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে শনিবার জয়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে সচেতনতা প্রচার কর্মসূচি পালিত হল। ব্লকের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে প্রচার চালানো হয়। বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, মশারি ব্যবহার এবং পরিবেশ পরিষ্কার রাখার বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিডিও জয় মজুমদার, জয়েন্ট বিডিও সমর মুর্মু,এসইও নেপাল চন্দ্র মাহাতো সহ ব্লকের বিভিন্ন আধিকারিকরা সহ ভি আর পি সুপারভাইজাররা।