মানবাজার ১: গোপালপুর গ্রাম থেকে অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক সহ চালক গ্রেপ্তার
গোপন সূত্রে খবর পেয়ে একটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর সহ ট্রাক্টরের চালককে গ্রেফতার করল মানবাজার থানার পুলিশ।বৃহস্পতিবার গভীর রাত নাগাদ মানবাজার থানার মাঝিহিড়া দিক থেকে আসা একটি ট্রাক্টরকে গোপালপুর গ্রামের কাছে আটক করে মানবাজার থানার পুলিশ।চালককে জিজ্ঞাসাবাদ করার পর,চালক উপযুক্ত নথি ও প্রমাণপত্র না দেখাতে না পারায়,ট্রাক্টরের চালক রঞ্জিত মুদিকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার বেলা বারোটা নাগাদ পুরুলিয়া জেলা আদালতে অভিযুক্ত ওই ট্রাক্টর চালককে তোলা হয়।