রায়গঞ্জ: নতুন সরকারের পর প্রথম রোগী কল্যাণ সমিতির বৈঠক রায়গঞ্জ মেডিকেলে, উন্নত পরিষেবায় জোর
রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হলো রায়গঞ্জ মেডিকেলে। সোমবার দুপুরে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক বিবেক কুমার, রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, চিকিৎসক ও কর্মীরা। বৈঠকের আগে বিধায়ককে সম্বর্ধনা জানানো হয়। হাসপাতালের বিভিন্ন সমস্যা ও রোগী পরিষেবা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কৌশিক চৌধুরী জানান, দ্রুত সমস্যার সমাধান করে উন্নত রোগী পরিষেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।