প্রসঙ্গত আগামীকাল কৃষ্ণনগরে গভমেন্ট কলেজ মাঠে জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন সভা স্থলসহ হেলিপ্যাড পরিদর্শন করলেন এডিজি দক্ষিণ বঙ্গ সুপ্রতিম সরকার, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ, এবং জেলা পুলিশ সহ আইপিএস আইএএস আধিকারিকগণ। মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে জোড় কদমে চলছে পুলিশ নিরাপত্তার কাজ। শহর জুড়ে সভাস্থল মুড়ে ফেলা হয়েছে পুলিশি নজরদারিতে।