রঘুনাথপুর ১: গোবরান্দা গ্রামের মহিলার অস্বাভাবিক মৃত্যু,PM এর পর দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া
অস্বাভাবিক মৃত্যু হল মহিলার। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম বছর ৬০এর চায়না বাউরি । সূত্রের খবর, রবিবার সকালে তিনি গ্রামের অদূরে মাঠে গিয়েছিলেন। অত্যধিক গরমের জেরে সে মাঠে অচৈতন্য হয়ে পড়ে যায়। তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।