আমোদপুর বাইপাস থেকে গ্রেফতার করা পাঁচজন গাঁজা পাচারকারীকে সিউড়ি আদালতে সাঁইথিয়া থানা পুলিশের পক্ষ থেকে পেশ করা হয়েছিল বৃহস্পতিবার দিন। পাঁচ জনের মধ্যে চারজনকে জেলে হেফাজত দিয়েছে ও একজনকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে সিউড়ি আদালত। বৃহস্পতিবার দিন সেই বিষয়ে সমস্তটাই জানালেন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী অনিন্দ্য সিংহ।