বরাবাজার: কান্দয়া গ্রামে আয়োজিত হলো তৃণমূলের বুথ কমিটির বৈঠক, উপস্থিত ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতি
ভোট যত এগিয়ে আসছে ততই তৎপর হয়ে উঠছে প্রতিটি রাজনৈতিক দল, শুধু বড় বড় সভা করে বা মিছিল করে নয় বুথকে শক্তিশালী করার মাধ্যমে নিজেদের দলকে শক্তিশালী করার কাজে প্রতিটি বুথে বৈঠক করে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে বরাবাজার ব্লকের অন্তর্গত কান্দয়া গ্রামে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির নির্বাচনী প্রস্তুতি বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মাহাতো, বানজোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি