মানবাজার ২: যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বোরো থানার অন্তর্ভুক্ত জামতোড়িয়া ফাঁড়ি এলাকায়
যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল ছড়ালো বোরো থানার অন্তর্ভুক্ত জামতোড়িয়া ফাঁড়ি এলাকায়।মঙ্গলবার আনুমানিক বেলা ১১ টা নাগাদ জানা যায় মানবাজার দু নম্বর ব্লকের জামতোড়িয়া ফুটবল মাঠের পাশেই গাছ থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ দেহগুলি উদ্ধার করে। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতদেহ গুলির এখনো নাম ও পরিচয় জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।