রায়গঞ্জ: স্কেটিং পায়ে ১৫ মাসে ভারত ভ্রমণ শেষ, নিজের শহর রায়গঞ্জে সংবর্ধিত শম্ভু সিং
প্রায় ১৫ মাস স্কেটিং চালিয়ে ভারত ভ্রমণ শেষ করলেন রায়গঞ্জের তাহেরপুরের বাসিন্দা শম্ভু সিং। মঙ্গলবার রায়গঞ্জের দোস্তি মোড়ে পৌঁছলে তাকে সংবর্ধনা জানান স্থানীয়রা। সাংবাদিকদের তিনি জানান, ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি রায়গঞ্জ থেকে যাত্রা শুরু করেছিলেন। এই সফরে তিনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও চারধাম যাত্রাও সম্পন্ন করেছেন। স্কেটিং পায়ে ভারত ভ্রমণ সম্পন্ন করা উত্তর দিনাজপুরের প্রথম বাসিন্দা হিসেবে ইতিহাসে নাম তুললেন শম্ভু সিং।