রঘুনাথপুর ১: রঘুনাথপুরের নব নির্বাচিত বিধায়িকা মামণি বাউরিকে সম্বর্ধনা জানাতে সম্বর্ধনা সভা আয়োজিত হল রঘুনাথপুরে
পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার নব নির্বাচিত বিজেপির বিধায়িকা মামণি বাউরিকে বৃহস্পতিবার রঘুনাথপুর শহরের ব্লকডাঙ্গা এলাকায় অবস্থিত রঘুনাথপুর ১ব্লক কমিউনিটি হলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে সম্বর্ধনা জানান দলের নেতা কর্মী থেকে সমর্থককেরা।এদিন হাজার হাজার বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন ঐ সম্বর্ধনা সভায়। বিধায়িকা মামণি বাউরি বলেন আজকে দলের নেতৃত্ব বৃন্দ থেকে কর্মী সমর্থকদের কাছ থেকে সম্বর্ধনা পেয়ে ও তাদের বাঁধভাঙ্গা উচ্ছাস দেখে সে আপ্লুত।