বরাবাজার: ফুলঝোর গ্রামের অদূরে জঙ্গলের এক গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল সিন্দরী ফাঁড়ির পুলিশ
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল বরাবাজার থানার অন্তর্গত সিন্দরী ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ ফুলঝোর গ্রামের অদূরে জঙ্গলের এক গাছে একটি ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামের মানুষজন, খবর দেওয়া হয় সিন্দরী ফাঁড়িতে, ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে আসে সিন্দরী ফাঁড়ির পুলিশ।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।