রায়গঞ্জ: রায়গঞ্জে জলযন্ত্রণা দূরীকরণে নব্য বিধায়ক কৌশিকের অগ্রাধিকার, বেআইনী পুকুর ভরাটে কড়া বার্তা
রায়গঞ্জের জল জমার সমস্যা সমাধান ও বেআইনী পুকুর ভরাটের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলেন নবনির্বাচিত বিধায়ক কৌশিক চৌধুরী। মঙ্গলবার সাংসদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, অল্প বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বেআইনী পুকুর ভরাটের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই সমস্যা সমাধানে প্রশাসনিক নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি ভেঙে পড়া পুর পরিষেবা পুনর্গঠন করে মানুষের জন্য কার্যকর পুরসভা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।