মানবাজার ১: মানবাজার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের মধ্য থেকে খালাসির নিথর দেহ উদ্ধার করল মানবাজার থানার পুলিশ
সাত সকালে বেসরকারি বাসের কেবিন থেকে খালাসির মৃতদেহ উদ্ধার করল মানবাজার থানার পুলিশ।রবিবার আনুমানিক সকাল ৬ টা নাগাদ মানবাজার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মানবাজার থেকে পুরুলিয়াগামী একটি বাস থেকে উদ্ধার হয় খালাসির দেহ।বাসের চালক অজিত মাঝি জানান, প্রতিদিনের মতো তিনি ভোরে এসে বাসের মধ্যে ডাকাডাকি করার পর,বাসের মধ্য থেকে খালাসীর কোন সাড়াশব্দ না পেয়ে,তিনি বাসের দরজা খোলেন এবং দেখেন যে কেবিনের মধ্যে নিথর অবস্থায় পড়ে রয়েছে খালাসীর দেহ।