হেঁসলা শক্তি কেন্দ্রে বিজেপির ২ নম্বর মন্ডলের সাংগঠনিক বৈঠক আর মাত্র কয়েক মাস পর বিধানসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলগুলো সাংগঠনিক ছোট বড় বৈঠক সারছেন। পিছিয়ে নেই বিরোধী দল বিজেপি। বুথকে পাখির চোখ করে প্রস্তুতি পূর্ব চালিয়ে যাচ্ছেন। সেই মতো আজ সোমবার রাত্রি ৮ টা নাগাদ বাগমুন্ডি বিধানসভার বাগমুন্ডি মন্ডল ২ এর হেসলা শক্তি কেন্দ্রের বুথ সভাপতি তথ নেতৃত্বদের নিয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক আয়োজিত হলো। উপস্থিত ছিলেন জেলা সহ মন্ডলের পদাধিকারীরা।