রায়গঞ্জ: আবর্জনায় নাজেহাল রায়গঞ্জ, রোগ ছড়ানোর আশঙ্কায় পৌর প্রশাসনের দ্বারস্থ চিকিৎসকরা
রায়গঞ্জ পৌর এলাকার সাফাই ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করল অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গল। বুধবার বিকেলে সংগঠনের নেতৃত্বরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। ফলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি রোগ সংক্রমণের আশঙ্কাও বাড়ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে এদিন রায়গঞ্জের মহকুমা শাসক তথা পৌরসভার প্রশাসক তন্ময় ব্যানার্জীর কাছে বিষয়টি তুলে ধরেন চিকিৎসকরা। জনস্বার্থে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি করেন