মানবাজার ১: মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের
চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চোলাই মদ নষ্ট করলো মানবাজার সার্কেল আবগারি দপ্তর।সোমবার রাত্রি ৯ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার কেলারডি,বৈদ্যনাথপুর, জামবনি,কপড়রা এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ১৬ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৮০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। এছাড়াও একটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়।