রায়গঞ্জ: এইমস ফিরিয়ে আনতে রায়গঞ্জে গণ কনভেনশন
রায়গঞ্জেই এইমস প্রতিষ্ঠার দাবিতে বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের ক্যারিটাসে গণ কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। কনভেনশনের কনভেনর ও বিশিষ্ট চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য বলেন, তাঁদের একমাত্র দাবি রায়গঞ্জের এইমস রায়গঞ্জেই হোক। তাঁর অভিযোগ, ২০০৮ সালে রায়গঞ্জে এইমসের ঘোষণা হলেও পরে তা কল্যাণীতে স্থানান্তরিত করা হয়। এই দাবি পূরণে স্থানীয় সাংসদ ও বিধায়কের সক্রিয় উদ্যোগের আহ্বান জানান তিনি।