পুঞ্চা: পুঞ্চা থানা এলাকায় পথ দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী
পুঞ্চা থানা এলাকায় পথ দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী।সোমবার আনুমানিক সকাল দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পুঞ্চা থানার অন্তর্ভুক্ত ছিরুডি অঞ্চলের চন্দনপুর থেকে আড়ালি যাওয়ার রাস্তায়।জানা যায় বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সুশান্ত বাউরি নামে এক ব্যক্তি পড়ে গিয়ে গুরুতর আহত হয়।পরবর্তীকালে আহতকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।।