রাজ্যজুড়ে চলছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’। সেই কর্মসূচির অংশ হিসেবে উত্তর ২৪ পরগনার বারাসাতেও জোর প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির। আগামী ৯ তারিখ বারাসাতে পরিবর্তন যাত্রার ট্যাবলো গাড়ি পৌঁছানোর কথা। তারই প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার বারাসাতে আয়োজন করা হয় পরিবর্তন পদযাত্রা। বারাসাতের রথতলা এলাকা থেকে শুরু হয় এই মিছিল। দলীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে অংশ নেন বিজেপি কর্মী-সমর্থকরা। পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার জেলা সভা