ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগানোর অভিযোগ
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় বিজেপির ইসলামপুর বিধানসভার প্রার্থী চিরঞ্জিত রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সর