রায়গঞ্জ: ময়নাতদন্তে দেরি, হয়রানির অভিযোগ—ট্রাক্টর দুর্ঘটনায় মৃত গৃহবধূকে ঘিরে চাঞ্চল্য বাজিতপুরে
বাজিতপুরে ট্রাক্টরের নিচে পড়ে মৃত গৃহবধূর ময়নাতদন্ত ঘিরে হয়রানির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম রানিজা খাতুন (১৯-২০), বাড়ি বাজিতপুর, শ্বশুরবাড়ি ইটাহারের ভদ্রঠায়। পরিবারের দাবি, বুধবার বাপের বাড়ি আসার সময় দুর্ঘটনায় জখম হন তিনি। রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়। অভিযোগ, শুক্রবার ম্যাজিস্ট্রেট দেরিতে আসায় ময়নাতদন্ত শুরুতে বিলম্ব হয়, ফলে পরিবারকে ভোগান্তিতে পড়তে হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মৃতার আত্মীয়রা।