রায়গঞ্জ: রায়গঞ্জে এইমস স্থাপনের দাবিকে সামনে রেখে পথচলা শুরু করলো “রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরাম”
রায়গঞ্জে এইমস স্থাপনের দাবিতে আত্মপ্রকাশ করলো “রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরাম”। সোমবার সন্ধ্যায় রায়গঞ্জ ক্যারিটাসে সংগঠনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ফোরামের আহ্বায়ক সপ্রতিক চক্রবর্তী জানান, “রায়গঞ্জের এইমস রায়গঞ্জেই চাই” স্লোগানকে সামনে রেখেই তাদের পথচলা শুরু। তিনি বলেন, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং কোনও বিরোধিতা নয়, বরং রায়গঞ্জের ন্যায্য দাবি তুলে ধরাই লক্ষ্য। আগামী দিনে এই দাবিতে বিভিন্ন আন্দোলন ও গণসচেতনতা কর্মসূচির ঘোষণা করেছে ফোরাম।