রায়গঞ্জ: ভোটের উৎসবে মাতল কাঞ্চনপল্লী জিএসএফপি বিদ্যালয়
কাঞ্চনপল্লী জিএসএফপি বিদ্যালয়ে বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১টায় শিশু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদের বিভিন্ন মন্ত্রিত্বের ৭টি পদের জন্য বিভিন্ন শ্রেণির মোট ২৮ জন শিক্ষার্থী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নিজেদের ভোটের মাধ্যমে বন্ধুদের নির্বাচিত করার সুযোগ পেয়ে তারা আনন্দ প্রকাশ করে। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি হবে।