ঝালদা ১: বাঘমুন্ডি বিধানসভার JLKM প্রার্থীর মনোনয়নপত্র পেশ
বাঘমুন্ডি বিধানসভার JLKM প্রার্থীর মনোনয়নপত্র পেশ। ২০২৬ বিধানসভা নির্বাচনে বিশেষ আকর্ষণীয় রয়েছে বাঘমুন্ডি ও জয়পুর বিধানসভা আসনটি। যেখানে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেসের পাশাপাশি ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চা অর্থাৎ জয়রাম মাহাতোর JLKM এবারে বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। বাগমুন্ডি বিধানসভা থেকে মনোজ কুমার মাহাতো এবং জয়পুর বিধানসভা থেকে দিব্যজ্যোতি সিংহ দেও ময়দানে রয়েছেন। আজ শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত তাদের মনোনয়নপত্র পেশ করেন