রায়গঞ্জ: জয়ী সার্টিফিকেট নিয়ে ফেরার পথে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা, রায়গঞ্জে চরম উত্তেজনা
সোমবার সন্ধ্যায় জয়ী সার্টিফিকেট নিয়ে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের কাউন্টিং সেন্টার থেকে ইটাহারে ফেরার পথে হামলার শিকার হন তৃণমূল বিধায়ক মুশাররফ হোসেন। অভিযোগ, রায়গঞ্জ কলেজ মোড়ে বিজেপি কর্মীরা লাঠি, বাঁশ ও পাথর নিয়ে তার গাড়িতে হামলা চালায়। ঘটনায় গাড়ির কাচ ভাঙে এবং তিনি আহত হন। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।