ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী এলাকা বসিরহাট ১ নম্বর ব্লকের বসিরহাট চৌমাথা এলাকার ঘটনা। জানা যায় আজ রবিবার বিকাল চারটা নাগাদ বাইকটি যখন ময়লাখোলার দিকে যাচ্ছিলেন তখন চৌমাথা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইলেকট্রিক পোস্টে সজরে ধাক্কা লাগে ঘটনায় আহত হয়ে পড়েন মিনহাজ গাজী নামে এক বছর ২৫ এর ব্যক্তি। স্থানীয় মানব জন ছুটে এসে তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।