আড়শা: গুরাহাটা গ্রামের দুই যুবকের মৃত্যু পথ দুর্ঘটনায় গ্রামের শোকের ছায়া
Arsha, Purulia | May 17, 2026 শনিবার গভীর রাতে বলরামপুর থানার বলরামপুর কলেজের সামনে দুর্ঘটনায় মৃত্যু হয় দুই যুবকের। তাদের বাড়ি আরসা থানার গুরাহাটা গ্রামে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বাইকে করে দুই বন্ধু আসার সময় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। গ্রামে মৃতদেহ আসতে শোকের ছায়া নেমে আসে পুরো গ্রাম।