রায়গঞ্জ: রায়গঞ্জে বিজেপিতে ভাঙন, প্রাক্তন বুথ প্রার্থী-সহ একাধিক কর্মীর কৃষ্ণের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান
রায়গঞ্জ বিধানসভার রাজনৈতিক মহলে দলবদলকে ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের সুভাষগঞ্জ এলাকার ৬৬ নং বুথের কোতগ্রামে একাধিক বিজেপি কর্মী ও প্রাক্তন পঞ্চায়েত বুথ প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তারা। উন্নয়নমূলক কাজেই অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত বলে জানান যোগদানকারীরা। ঘটনায় স্থানীয় রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।