মানবাজার ১: মানবাজারে ধুমধাম সহকারে পালিত হচ্ছে গন্ধেশ্বরী পূজা
মানবাজারে ধুমধাম সহকারে পালিত হচ্ছে গন্ধেশ্বরী পূজা।শুক্রবার সকালে স্থানীয় একটি পুকুর থেকে ঘট তোলা হয়,এরপর সুসজ্জিত শোভাযাত্রার মধ্য দিয়ে মন্দিরে সেই ঘট প্রবেশ করে।ঢাকের বাদ্যি এই শোভাযাত্রাকে আরো আনন্দ মুখরিত করে তোলে। বাঙ্গালীর হিন্দুদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম দেবী গন্ধেশ্বরীর পুজো।গন্ধেশ্বরী দেবী আদ্যাশক্তি দুর্গারই অন্যরূপ। গন্ধেশ্বরীর রূপ অনেকটা জগদ্ধাত্রীর রূপের মতই।