রায়গঞ্জ: অসীম সরকারকে মন্ত্রী করার দাবিতে রায়গঞ্জে সরব বঙ্গীয় বাউল লোকশিল্পী সংঘ
রায়গঞ্জের সুভাষগঞ্জে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে বঙ্গীয় বাউল লোকশিল্পী সংঘ হরিনঘাটার বিধায়ক অসীম সরকারকে রাজ্য মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানায়। সংগঠনের নেতা শ্যাম সুন্দর পাল বলেন, নির্বাচনে তাদের সদস্য শিল্পীরা ভয়মুক্ত ভোটদানে মানুষকে উৎসাহিত করেছেন। কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার না করলেও অসীম সরকারের আদর্শে অনুপ্রাণিত হয়েই কাজ করেছেন তারা। তাই পরিবর্তনের সরকারে শিল্পী সমাজের প্রতিনিধি হিসেবে অসীম সরকারকে মন্ত্রী হিসেবে দেখতে চায় সংগঠন।