মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যমগ্রামে বিভিন্ন ভক্তের বাড়িতে নিষ্ঠা সহকারে কার্তিক পুজো অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক বছর কার্তিক মাসের শেষ দিন তথা সংক্রান্তির দিনে এই কার্তিক পুজো অনুষ্ঠিত হয়। কথিত আছে ভক্তরা মনোবাসনা পূরন ও সন্তানের আশায় দেব সেনাপতি শ্রী শ্রী কার্তিক পুজো করে থাকেন এবং ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন।