ইটাহার: মালদহ থেকে ব্রাউন সুগার কিনে বিলাশ বহুল চারচাকা গাড়িতে পাচার করতে গিয়ে গ্রেপ্তার বিহারের দুই যুবক, উদ্ধার ৪০৮ গ্রাম মাদক
নিষিদ্ধ ব্রাউন সুগার কারবারে আবার বিহার যোগ। রাতের অন্ধকারে বিলাশ বহুল চারচাকা গাড়িতে মাদক লুকিয়ে পাচারের ছক বাঞ্চাল করল ইটাহার থানার পুলিশ। রবিবার মধ্যরাতে ইটাহারের কোদালভাঙা এলাকায় জাতীয় সড়কে পুলিশি অভিযানে গ্রেপ্তার শশি কুমার দাস ও নিশ্চয় কুমার দাস নামে বিহারের দুই যুবক। উদ্ধার ৪০৮ গ্রাম ব্রাউন সুগার। বায়েয়াপ্ত একটি চারচাকা গাড়ি ও দুটি মোবাইল। সোমবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে বিচারক ধৃতদের ৭ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।