বরাবাজার: আমড়াবেড়া গ্রামে আনুষ্ঠানিক উদ্বোধন হলো বিজেপির নির্বাচনী কার্যালয়, উদ্বোধন করলেন বান্দোয়ান বিধানসভার প্রার্থী
বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রস্তুতিতে আরও একধাপ এগোল ভারতীয় জনতা পার্টি। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ লটপদা অঞ্চলের বেড়া গ্রামে উদ্বোধন করা হলো দলের নতুন অঞ্চল কার্যালয়। ফিতা কেটে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন বান্দোয়ান বিধানসভার বিজেপি প্রার্থী তথা ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক লবসেন বাস্কে। দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতেই এই কার্যালয় চালু করা হয়েছে। এখান থেকেই