মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক জীবনের প্রথম থেকেই একের পর এক গণআন্দোলন করেছেন মানুষের স্বার্থে। তবে যত সময় গড়িয়েছে, তিনি ধীরে ধীরে বুঝতে পারছিলেন যে অত্যাচারী সিপিএম-এর নৈরাজ্য থেকে বাংলা ও বাংলার মানুষকে মুক্তি দিতে হলে তাঁর একটি পৃথক মঞ্চ চাই, যেখান থেকে তিনি তাঁর নীতি, সিদ্ধান্ত, বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, যা তিনি কংগ্রেস দলে থেকে কিছুতেই করতে পারবেন না।