ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম পৌরসভায় নেতৃত্ব বদল: চেয়ারম্যান পদে শিউলি সিংহ, সরে দাঁড়ালেন কবিতা ঘোষ, ক্ষোভ শহরবাসীর
ঝাড়গ্রাম পৌরসভায় প্রত্যাশামতোই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন কবিতা ঘোষ। আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের দিকেই তাকিয়ে দলীয় নির্দেশ মেনে তাঁর এই পদত্যাগ বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরবোর্ড ঘিরে পরিষেবা ও কাজকর্মে দীর্ঘদিন ধরেই ক্ষোভ বাড়ছিল শহর জুড়ে। সেই অসন্তোষ প্রশমনে অবশেষে নেতৃত্বে রদবদলের সিদ্ধান্ত নিল রাজ্যের শাসকদল।নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন ঝাড়গ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিউলি সিংহ।