' মসজিদ নির্মাণের জন্য দেওয়া অনুদান দলের কাজে ব্যবহার করবে নাতো' রীতিমত বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল ভাঙ্গড়ের তৃণমূল নেতা রফিকুল ইসলাম কে। আজ অর্থাৎ বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মসজিদ নির্মাণের জন্য সাধারণ মানুষের অনুদান আগামী দিনে নিজের ঘোষিত দলের কাজে ব্যবহার করবেন না তো,কারণ তিনি ২২ তারিখে নতুন দল ঘোষণা করার কথা বলেছেন এবং ১৩৫টি আসনে লড়ার কথাও বলেছেন।এখন এই নিয়ে সংখ্যালঘুদের মধ্যে শুরু হয়েছে নতুন করে জল্পনা।