বিজেপির গৃহ সম্পর্ক অভিযান আয়োজিত হলো বাঘমুন্ডি বিধানসভা এলাকায়। বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক কর্মসূচি চলছে। সেইমতো বিজেপির পক্ষ থেকে গৃহ সম্পর্ক অভিযান চলছে, জোর কদমে। এদিন বুধবার বিকেল চারটা নাগাদ বাঘমুন্ডি বিধানসভার সিন্দরী সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকার, বিজেপি ও প্রধানমন্ত্রী মোদিজীর উন্নয়নমূলক কাজের বিষয়ে বিজেপির নেতা ও কর্মীরা জনসমক্ষে তুলে ধরেন।